২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা জেলা বিএনপির দায়িত্বে নিতাই চৌধুরী

সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আহবায়ক করে মাগুরা জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 03:13 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

৪১ সদস্যের এই কমিটির সদস্য সচিবের নাম এখনও জানা যায়নি।

নিতাই রায় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মতিক্রমে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কমিটি অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন।”

কমিটির সদস্য সচিবের নাম সোমবার চূড়ান্ত হতে পারে বলে জানান তিনি।

সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ জানান, জেলা বিএনপির অধীনে বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি কবীর মুরাদের সঙ্গে দলের একটি বড় অংশের বিরোধ চলে আসছিল।

কবীর ক্ষমতা কুক্ষিগত করতে দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ রেখে নিজের পছন্দের লোকদের নিয়ে মাগুরা বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে, বলেন তিনি।

এ বিষয়ে কবীর মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গণতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করেছি। আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”