২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৬১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

ঢাকা ও চট্টগ্রামে ২৮ লাখ ইয়াবা আটক অভিযানের রেশ কাটার আগেই কক্সবাজারের টেকনাফে সাড়ে ৬১ হাজার ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 02:47 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

এ ঘটনায় একজনকে আটক হয়েছে, যিনি মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে এসেছেন বলে বিজিবি জানিয়েছে।  

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সোমবার ভোরে ও সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক সাব্বির আহমদ (৩০) জাদিমুরা এলাকার মৃত জহির আহমদের ছেলে।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

আবুজার আল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে জাদিমুড়া এলাকায় টহলের সময় সাব্বিরকে দেখে বিজিবির সদস্যদের সন্দেহ হলে তারা সাব্বিরের সঙ্গে থাকা একটি ছোট বস্তায় তল্লাশি চালায়।

“বস্তা থেকে সাড়ে ২১ হাজার ইয়াবা উদ্ধার ও তাকে আটক করা হয়।”

এ ছাড়া ভোরে একই এলাকার নাফ নদীর পয়েন্টে মিয়ানমার থেকে আনা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান বিজিবি কর্মকর্তা আবুজার।

তিনি বলেন, “পাচারকারীরা কাঠের তৈরি ছোট ট্রলারে ইয়াবাগুলো বহন করে মিয়ানমারের দিক থেকে ফিরছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাগুলো নদীর কিনারে ফেলে পালিয়ে যায় তারা।”

উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ লাখ ইয়াবা উদ্ধার ও এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করে র‌্যাব।

পুরনো খবর:

এক রাতের অভিযানে ২৮ লাখ ইয়াবা