২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হাজতির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 03:30 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

রোববার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান জেল সুপার মো. গোলাম দস্তগীর।

মৃত মো. কোহিনুর হাওলাদার (৫৫) রামপাল উপজেলার কাটাখালি গ্রামের মো. আব্দুর মালেক হাওলাদারের ছেলে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন।

জেল সুপার গোলাম দস্তগীর বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কোহিনুর হাওলাদারের বুকে ব্যথা অনুভূত হলে তাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়েছে।

“হত্যা মামলার আসামি কোহিনুর গত ১১ জানুয়ারি বাগেরহাট জেলা কারাগারে আসেন। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।”

বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ কারা কর্মকর্তা।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাঈদ আহম্মেদ বলেন, বুকে ব্যথা নিয়ে কোহিনুরকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তার মৃত্যু হয়েছে।