ইজতেমায় আরেক মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমায় আরেক মুসল্লির মৃত্যু হয়েছে, যাকে নিয়ে দ্বিতীয় পর্বে মৃতের সংখ্যা দাঁড়াল চারে।
এরা হলেন সুনামগঞ্জের আখলাক মিয়া (৬০), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের মো. নূরুল আলম ওরফে নুর হোসেন (৬৫), চুয়াডাঙ্গা সদরের বাদুরতলার আবদুল মাবুদ জোয়ারর্দার (৫২) এবং জামালপুরে সরিষাবাড়ির চর আদ্রা গ্রামের আব্দুল কাদের (৬০)।
ইজতেমায় মৃতদেহের জিম্মাদার মো. আদম আলী বলেন, রোববার ভোরে বার্ধক্যজনিত রোগে মারা যান আখলাক মিয়া।
ইজতেমা ময়দানে নামাজে জানাজা শেষে নিজ নিজ এলাকায় মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান আদম আলী।
এর আগে প্রথম পর্বে এক বিদেশিসহ মোট ছয়জন মারা যান।
