২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবলীগকর্মী গুলিতে আহত

যশোর শহরে দুর্বৃত্তের গুলিতে এক যুবলীগকর্মী আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 03:34 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

বৃহস্পতিবার সকালে শহরের ঘোপ এলাকার নিকুঞ্জুর মোড়ে এ হামলায় আহত হন সেন্ট্রাল রোড এলাকার সাব্বির হোসেন (২৫)।

তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাব্বির হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিকুঞ্জুর মোড়ে দাঁড়িয়েছিলেন তিনি। ওই সময় পিছন থেকে একই এলাকার ৪/৫ জন তাকে পরপর দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুলি দুইটি তার পিঠে বিদ্ধ হয়।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

তিনি আরও জানান, সদর আসনের সংসদ সদস্যের পক্ষে কাজ করেন বলে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যার চেষ্টা করেছে।

হাসপাতালে সার্জারি কনসালটেন্ট ডা. আব্দুর রহিম মোড়ল জানান, একটি গুলি তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে রয়েছে। তাকে জরুরি ভিত্তিতে অপারেশন করা হবে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়া বলেন, “কারা গুলি করেছে তা জানতে পেরেছি। আসামি আটকে অভিযান শুরু হয়েছে।”