গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালিয়াকৈর থানার এএসআই মো. হাসান।
নিহতরা হলেন- মো. উজ্জ্বল মিয়া (৩২) ও মো. মাসুম মিয়া (৩৫) । তাদের বাড়ি চুয়াডাঙ্গায়।
“কারখানার অদূরে পল্লীবিদ্যুতের একটি ঝুলন্ত তারের সঙ্গে ট্রাকের ওপরে থাকা উজ্জ্বল জড়িয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে মাসুমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি।
