তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চালু
ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
ফাইল ফটো
তবে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হলেও দুটি ঘাটে প্রায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে বলে জানান শফিকুল।
