২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা মামলায় নড়াইলে উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামকে (৪৪)  গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মঙ্গলবার দুপুরে নড়াইল আদালতের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে তার আইনজীবী ইকবাল হোসেন সিকদার জানান।

মনিরুল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক।

ইকবাল হোসেন সিকদার বলেন, সদর থানায় দায়ের দুটি নাশকতা মামলায় আদালতে হাজির হন মনিরুল ইসলাম।নড়াইল আমলী আদালতের বিচারক মো. জাকারীয়্যা তার জামিন মঞ্জুর করেন।

“এরপর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মো. আয়ুব হোসেন জানান, মনিরুল ইসলামকে ২০১৩ সালের ২৭ অক্টোবর নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় সড়ক অবরোধ, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।