২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনিতে জাল ভোট: ৭ জনের জরিমানা

মাদারীপুরে কালকিনি জাল ভোটদানের অভিযোগে সাত জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 01:25 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘বেলা সাড়ে ১২টা পর্যন্ত জনারদন্দী কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক সাত জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।’

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের আগের রাতে এ পৌরসভার জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটে সিল মারার ঘটনায় সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

মঙ্গলবার এই দুই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৪টায়।