২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবকের লাশ উদ্ধার

খুলনা মহানগরীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের এক লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 12:51 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

মঙ্গলবার সকালে খানজাহান আলী সেতুর বাইপাস সড়ক সংলগ্ন হরিণটানা সড়কের মাথায় এক মোবাইলফোন-টাওয়ারের পাশে তার লাশটি পাওয়া যায় বলে জানান লবণচরা থানার ওসি সরদার মোশাররফ হোসেন।

তিনি বলেন, দুর্বৃত্তরা অজ্ঞাত পরিচয় উক্ত যুবককে অন্য কোথাও কুপিয়ে হত্যা করে লাশ রূপসা সেতুর বাইপাস সড়ক সংলগ্ন হরিণটানা রাস্তার মাথায় সেখানে ফেলে যায়।

সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের বুকের বামপাশে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিন্হ রয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেট কারের একটি রক্তমাখা পাদানি উদ্ধার করেছে বলে জানান ওসি মোশাররফ।