২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌমুহনী পৌরসভার স্থগিত ১০ কেন্দ্রের ভোট মঙ্গলবার

নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্থগিত ১০ কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ হবে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 07:05 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

রোববার নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।

স্থগিত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট কেন্দ্র ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসারের পাশাপাশি বিজিবি ও র‌্যাব নিয়োজিত থাকবে। এছাড়া প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভার নির্বাচনে গোলযোগ ও অনিয়মের অভিযোগে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

স্থগিত কেন্দ্রগুলোর ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১০ জন।

১০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ৭৩২৭ ভোট ও বিএনপির প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫৭৯৩ ভোট।