ইজতেমা ফেরত মুসল্লিদের জন্য পুলিশের বাস
আখেরি মোনাজাত শেষে ইজতেমাস্থল থেকে মুসল্লিদের বাড়ি ফিরতে বিনা ভাড়ার বিশেষ শাটল বাসের ব্যবস্থা করেছে গাজীপুর জেলা পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ রোববার সকালে ইজতেমা ময়দান সংলগ্ন পুলিশের মিডিয়া সেন্টারের সামনে এক ব্রিফিংয়ে একথা জানান।
আখেরি মোনাজাতের কারণে সকাল থেকে ইজতেমা মাঠের আশপাশ এলাকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এসপি জানান, মোনাজাতে অংশ নেওয়া লাখ লাখ মুসল্লির মোনাজাত শেষে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরতে ইজতেমা ময়দান এলাকা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, টঙ্গী-কালীগঞ্জ রুটের মিরেরবাজার এবং আশুলিয়া পর্যন্ত বিশেষ শাটল বাস চলবে।
