২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ট্রাকের ধাক্কায় নছিমনচালক নিহত

যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক নছিমনচালক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 12:27 AM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট বুলবুল আহমেদ।

নিহত মশিয়ার রহমানের (৩৮) বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মশিয়ার নছিমন চালিয়ে বাগআচড়া বাজারে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরামুখী পণ্যবাহী একটি ট্রাক নছিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি জানান, ট্রাকটি আটক করা গেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।