বিশ্ব ইজতেমা: বিদেশিদের রন্ধনশালায় গ্যাস সরবরাহ বিঘ্নিত
টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে বিদেশি অতিথিদের তাঁবুর অস্থায়ী রান্নাঘরে ‘গ্যাসের সরবরাহ কম’ বলে জানা গেছে।
ওই তাঁবুতে রান্নার জামাতের জিম্মাদার মো. নুরুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে তাদের গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নায় সমস্যা হচ্ছে।
“গত দুদিন তেমন সমস্যা না হলেও আজ সকাল সোয়া ১১টার দিকে হঠাৎ চাপ কমে যায়। ফলে প্রায় ৪০ হাজার বিদেশি মুসল্লিদের খাবার তৈরিতে সমস্যা হচ্ছে।”
শুক্রবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ সম্মিলন বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের কয়েক লাখ মানুষ তাবলীগ জামাতের এই ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন।
