২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গোলাগুলিতে ৭ জন আহত

পাবনা শহরের মণ্ডলপাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে কমপক্ষে সাতজন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 12:32 AM

Updated : 20 Aug 2022, 11:31 AM

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় মোয়াজ্জেম ও হাব্বান পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

আহতরা হলেন মাটে উজ্জ্বল (৪২), মাহবুব হোসেন (৩২), হামিদুল ইসলাম (৩০), মনোয়ারা খাতুন (৩৫), নাসিম উদ্দিন (২৬), ইলিয়াস কাঞ্চন (৩০), হানিফুল ইসলাম (৩২) ও পারভীন আক্তার (৩৮)।

আহত সাতজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জরুরি বিভাগের ব্রাদার শরিফুল ইসলাম।

ওসি প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে হাব্বানের লোকজন মোয়াজ্জেম-পক্ষের বিদ্যুতের (২৫) পায়ে গুলি করে।

“গুলিবিদ্ধ বিদ্যুৎ পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে হাব্বান-সমর্থক মাটে উজ্জ্বলের বাড়ি গিয়ে আচমকা গুলি চালায়। এতে উজ্জ্বলের পাঁচ প্রতিবেশীসহ সাতজন আহত হন।”

পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।