২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে অস্ত্রসহ ‘বনদস্যু’ গ্রেপ্তার

পূর্ব সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে বনদস্যু শান্ত বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি করছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

গ্রেপ্তার গোলাম রসুল সরদার (২১) খুলনার দাকোপ উপজেলার কাঁটাবুনিয়া-মৌখালী এলাকার শামীম সরদারের ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার লেফটেন্যান্ট এসএম ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার বিকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লীর নারকেলবাড়িয়া এলাকা থেকে রসুলকে গ্রেপ্তার করা হয়।

“এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ২৭ রাউন্ড বন্দুকের গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়। রসুল বনদস্যু শান্ত বাহিনীর সক্রিয় সদস্য।”

তাকে বাগেরহাটের শরণখোলা হস্তান্তর করা হবে বলে জানান তিনি।