২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা চুক্তি না হলে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে: পানি প্রতিমন্ত্রী

‘শিগগির তিস্তা চুক্তি হচ্ছে’ এ আশা প্রকাশ করেও পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেছেন, ‘শেষ পর্যন্ত তিস্তা চুক্তি না হলে অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে।’

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 05:35 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

বুধবার দুপুরে নীলফামারীতে এ কথা বলার আগে তিনি জানান, তিস্তা চুক্তি প্রস্তুত থাকলেও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে চাপ দিয়ে যাচ্ছে।

নীলফামারীর ডালিয়া সেচ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে ডালিয়ায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মন্টু কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. বেলায়েত হোসেন, তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রকল্প পরিচালক জ্যোতি প্রসাদ ঘোষ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা মাহফুজুর রহমান, পাউবো উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী আতিকুর রহমান, নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।