বরিশালের প্যানেল মেয়র শহীদুল্লাহ আটক
নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সহ-সভাপতি কে এম শহীদুল্লাহকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাত পৌনে ১১টায় নগরীর আলেকান্দার বাসভবন থেকে শহীদুল্লাহকে আটক করা হয় বলে জানান র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর।
এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
