সিরাজগঞ্জে তেলবাহী ট্যাংকলরি ভস্মীভুত
সিরাজগঞ্জ থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারী যাওয়ার পথে আগুন ধরে পুড়ে গেছে।
সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলার কাঠালতলায় ওই লরিতে আগুন ধরে বলে জানান উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জিয়ানাতুল হক দিনার।
তিনি বলেন, শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ বন্দরের ডিপো থেকে পেট্রোল তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারী যাচ্ছিল।
“বেলা ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের কাঠালতলা এলাকায় লরিটিতে আগুন ধরে যায়।”
এ ঘটনায় কেউ হতাহত না হলেও পেট্রোলসহ লরিটি পুড়ে গেছে বলেন জানান তিনি।
