বাগেরহাটে আ. লীগ কার্যালয় ভস্মীভূত
বাগেরহাট পৌর এলাকায় আওয়ামী লীগের একটি ওয়ার্ড কার্যালয় পুড়ে গেছে।
শুক্রবার ভোরে সরুই এলাকায় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান বাগেরহাট মডেল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম।
তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন তিতাস বলেন, “ভোর ৫টার দিকে স্থানীয়দের কাছ থেকে আগুনের খবর পাই। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”
আগুনে ওই কার্যালয়ের টেবিল, চেয়ার, টিভিসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে বলে জানান তিনি।
