যশোরে জেএসসিতে পাস ৯৫ শতাংশ
যশোর শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৯৫ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ বছর বোর্ডের ২৪৩ টি কেন্দ্রে মোট ২ লাখ ১০ হাজার ৫৮৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ১৬৯ এবং ছাত্রী ১ লাখ ৯ হাজার ৪২০ জন।
জিপিএ ৫ পেয়েছে ১৭ হাজার ৮৩৮ জন। যা গত বছরেও চেয়ে বেশি বলে জানান তিনি।
শতভাগ পাস স্কুলের সংখ্যা ৮২৬টি।
বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ৬৭। আর ছেলেদের ক্ষেত্রে ৯৫ দশমিক ২০ শতাংশ।
কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি বোর্ডে এমন কোনো স্কুল নেই বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র।
