২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিংড়ায় আ.লীগ প্রার্থী জয়ী

সিংড়া পৌরসভায় আওয়ামী লীগের মো. জান্নাতুল ফেরদৌস মেয়র পদে জয়লাভ করেছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 02:04 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও নাটোরের জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে মো. জান্নাতুল ফেরদৌস পান ১৪ হাজার ৬০১ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামীম আল রাজি মো. সিহানুর রহমান পান চার হাজার ২৭৭ ভোট।

মেয়র পদে এবার প্রতদ্বন্দ্বিতা করেন পৌর বিএনপির সভাপতি শামীম আল রাজি মো. সিহানূর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস,

বিকল্প ধারার মোহাম্মদ আলী ও স্বতন্ত্র থেকে থানা বিএনপির সদস্য মালেক রানা।

এই পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ৪০৫ জন। মোট ৩৬টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।