মাদারীপুর ও শিবচরে আ. লীগ জয়ী, কালকিনিতে স্বতন্ত্র এগিয়ে
মাদারীপুর ও শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে তিনটি পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা এই ফলাফল ঘোষণা করেন।
মাদারীপুর রির্টানিং কর্মকর্তা রায়হান পারভেজ বলেন, মাদারীপুর পৌরসভায় মো. খালিদ হোসেন ইয়াদ নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭২৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মিজানুর রহমান মুরাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৭ ভোট।
শিবচর রির্টানিং কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, শিবচর পৌরসভায় আওয়ামী লীগের মো. আওলাদ হোসেন খান ১০ হাজার ১৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন খান তোতা নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪৯১ ভোট।
‘তবে এই পৌরসভায় কালকিনি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সবুজ নারিকেল গাছ প্রতীক নিয়ে ৫ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮০৪ ভোট। দুটি কেন্দ্র ভোট স্থগিত রয়েছে। কেন্দ্র দুটির মোট ৩ হাজার ৮৮৩ ভোট রয়েছে।
