যশোরে ৪টি পৌরসভায় আ.লীগ জয়ী
যশোর জেলার চারটি পৌরসভায় মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।
বুধবার রাতে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা ফল ঘোষণা করেন।
যশোরের চৌগাছা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নূর উদ্দিন আল মাহমুদ হিমেল মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা সুষমা সুলতানা এ তথ্য জানান।
নৌকা প্রতীক নিয়ে নূর উদ্দিন আল মাহমুদ হিমেল পান ৪ হাজার ২৩৯ ভোট।
নারকেল গাছ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী এসএম সাইফুর রহমান বাবুল পান ৩ হাজার ৬২৭ ভোট।
এ পৌরসভায় মেয়র পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির সেলিম রেজা আওলিয়ার। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ হাজার ৯৩৫ ভোট। অপর প্রার্থী জগ প্রতীকে পৌর জামায়াতের নেতা কামাল আহমেদ পেয়েছেন ১ হাজার ৪৮৯ ভোট।
এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৮১৪ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, মোট ১০টি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
যশোরের বাঘারপাড়া পৌরসভায় আওয়ামী লীগরে কামরুজ্জামান বাচ্চু মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইয়ারুল ইসলাম ফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে কামরুজ্জামান বাচ্চু পান ২ হাজার ৫৪১ ভোট। জগ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতদ্বিন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী আবু তাহের সিদ্দিকী পান ১ হাজার ৬২১ ভোট।
এ পৌরসভায় মেয়র পদে আরও একজন প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের আব্দুল হাই মনা পেয়েছেন ১ হাজার ৩১১ ভোট।
এ পৌরসভায় মোট ভোটার ৬ হাজার ৩১৬ জন। ভোট দিয়েছেন ১৪ হাজার ৮৫১জন।
রিটার্নিং কর্মকর্তা জানান, মোট ৯টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পরাজিত বিএনপির প্রার্থী আবু তাহের সিদ্দিকী এ পৌরসভার মেয়র ছিলেন।
মণিরামপুর পৌরসভা
যশোরের মণিরামপুর পৌরসভায় আওয়ামী লীগরে কাজী মাহমুদুল হাসান মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসান ফল ঘোষণা করনে।
নৌকা প্রতীক নিয়ে মাহমুদুল হাসান পান ৮ হাজার ১১৬ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতদ্বিন্দ্বী বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেন পান ৭ হাজার ২৭৩ ভোট।
এ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ২৪৪ জন।
সহকারী রিটার্নিং অফিসার জানান, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া মোট ১২টি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পরাজিত বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেন এ পৌরসভার মেয়র ছিলেন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় আওয়ামী লীগের সুশান্ত কুমার দাস শান্ত মেয়র পদে জয়লাভ করছেনে।
বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা এ তথ্য জানান।
নৌকা প্রতীক নিয়ে সুশান্ত কুমার দাস শান্ত পান ১৮ হাজার ৯৫৮ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতদ্বিন্দ্বী বিএনপির রবিউল হোসেন পান ১৫ হাজার ২৬৮ ভোট।
এ পৌরসভায় মেয়র পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী ফারুক হোসেন। জগ প্রতীকে তিনি পেয়েছেন ৭ হাজার ১০৭ ভোট।
এ পৌরসভায় মোট ভোটার ৫৫ হাজার ১৬০ জন।
নির্বাচন কর্মকর্তা জানান, দু-একটি বিছিন্ন ঘটনা ছাড়া মোট ৩০টি কেন্দ্রের ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
