চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ-বিএনপি-জামায়াত
আওয়ামী লীগ, আ.লীগের বিদ্রোহী, বিএনপি ও জামায়াত নেতা চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার মেয়র পদে বিজয়ী হয়েছেন।
বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা এসব ফলাফল ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নজরুল ইসলাম মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পান ৩১ হাজার ৫০৪ ভোট। নৌকা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সামিউল হক লিটন পান ৩০ হাজার ৫০৪ ভোট।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের সামিউল হক লিটন, বিএনপির আতাউর রহমান, ও বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আব্দুল মতিন, জামায়াতের আমীর স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, জাসদের মনিরুজ্জামান ও জাতীয় পার্টির শাহজাহান আলী।
এ পৌরসভায় মোট ভোটার ১ লাখ ২৫ হাজার ২৬৯। মোট ৫৭টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ হয়।
শিবগঞ্জ পৌরসভায় কারিবুল হক রাজিন মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
নারিকেল গাছ প্রতীক নিয়ে পান ১০ হাজার ৩১০ ভোট। নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা জাফর আলী পান ৬ হাজার ১৫৭ ভোট।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের মঈন খাঁন, বিএনপির সফিকুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কারিবুল হক রাজিন ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী জাফর আলী।
এ পৌরসভায় মোট ভোটার ২৮ হাজার ৬৪৭। মোট ১১টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ হয়।
রহনপুর পৌরসভায় তারেক আহম্মেদ মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মামুন এ ফলাফল ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পান ৯ হাজার ৫১৭ ভোট। নৌকা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম রব্বানী পান ৭ হাজার ৬৩২ ভোট।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের গোলাম রব্বানী, বিএনপির তারেক আহম্মেদ ও জামায়াত নেতা মিজানুর রহমান।
এ পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ২৬৯। মোট ১১টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ হয়।
নাচোলে আ.লীগ
নাচোল পৌরসভায় আব্দুর রশিদ মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা রাশেদ ওয়াসিফ এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে পান ৩ হাজার ২১৮ ভোট। রেলইঞ্জিন নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আমানুল্লাহ মাসুদ পান ২ হাজার ৭২০ ভোট।
এ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ১৪৫। মোট ১০টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ হয়।
