২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় টানা তিনবার মেয়র ‘বিএনপি রক্ষা কমিটি’র কামরুল

টানা তিনবারের মত পাবনা পৌরসভায় কামরুল হাসান মিন্টু মেয়র পদে জয়লাভ করলেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 12:11 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বুধবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মুন্সি মনিরুজ্জামান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান মিন্টু ৩০ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

দলীয় কোন্দলের কারণে সাত বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  ছিলেন তিনি। তারপর থেকে পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটি নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

এক সময়ে পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ও জিএস ছিলেন তিনি। সে সময়ে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ প্রার্থী রকিব হাসান টিপু। তার প্রাপ্ত ভোট ২৪ হাজার ৬৫৪ ভোট।

ফলাফল প্রকাশের পরপরই আওয়ামী লীগের প্রার্থী রকিব হাসান টিপুর সমর্থকরা পাবনা জেলা প্রসাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তাসহ জেলা প্রশাসককে অবরুদ্ধ করে রাখে।

রাত ১২টার দিকে তারা বৃহস্পতিবার অবরোধ, বিক্ষোভ করার ঘোষণা দিয়ে ফিরে যান।