২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জীবননগরে বিদ্রোহীর আর দর্শনায় নৌকার জয়

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 10:43 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

বুধবার রাতে ইউএনও মো. নুরুল হাফজি জানান, সতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর ৬ হাজার ৪০৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএপির নোয়াব আলী পেয়েছেন ৩ হাজার ২৪ ভোট।

অন্য দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান জানান, দর্শনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মতিয়ার রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৯৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আশকার আলী পেয়েছেন ৩ হাজার ৪৫৬ ভোট।