শ্রীবরদীতে নৌকার সাইদ জয়ী
শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের আবু সাইদ মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মোখলেছুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে আবু সাইদ পান ৭ হাজার ৪২৫ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল হাকিম পান ৬ হাজার ৭৭৫ ভোট।
২০০৪ সালে স্থাপিত শ্রীবরদী তৃতীয় শ্রেণীর পৌরসভা। আয়তন ১১ দশমিক ৩৩ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা ৩৩ হাজার। ভোটার সংখ্যা ১৮হাজার ৭৬১ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ২৯০ জন এবং নারী ৯ হাজার ৪৭১ জন। ৯টি কেন্দ্রের ভোট গ্রহণ করা হয়।
মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, আওয়ামী লীগের আবু সাইদ (নৌকা), বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আব্দুল হাকিম (ধানের শীষ) ও বিএনপির বিদ্রোহী আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী (নারিকেল গাছ)।
এখানে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিগত নির্বাচনে বিএনপি প্রার্থী আব্দুল হাকিম মেয়র নির্বাচিত হয়েছিলেন।
