ধামরাইয়ে মেয়র হলেন আ. লীগের কবির মোল্লা
ঢাকার ধামরাই পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবির মোল্লা।
বুধবার রাতে রির্টানিং কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
নৌকা প্রতীক তিনি পেয়েছেন ১২ হাজার ৫১৯ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী বিএনপির দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু পেয়েছেন ১২ হাজার ৩৪৭ ভোট।
মাত্র ১৭২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কবির মোল্লা।
