মোরেলগঞ্জ পৌরসভায় নৌকা
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের এস এম মনিরুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বুধবার মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নীং কর্মকর্তা মো. ওবায়দুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মনিরুল নৌকা প্রতীকে নিয়ে সাত হাজার ৮৭২ ভোট পেয়েছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ হাওলাদার পেয়েছেন এক হাজার ৩৬২ ভোট।
