২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল পৌরসভায় মেয়র হলেন আ. লীগের জাহাঙ্গীর

নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর বিশ্বাস মেয়র পদে জয়লাভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:54 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কাওছার  এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন ১১ হাজার ৪৩ ভোট।

ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. জুলফিকার আলী পেয়েছেন ৬ হাজার ৩৭১ ভোট।

এ পৌরসভার মোট ভোটার ২৯ হাজার ৪৫০ জন। ১৪টি কেন্দ্রের সবকয়টিতে ভোটগ্রহণ হয়।