২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণা পৌরসভায় আ.লীগ জয়ী

নেত্রকোণা পৌরসভায় আওয়ামী লীগের নজরুল ইসলাম খান মেয়র পদে জয়লাভ করেছেন। 

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:28 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহিম এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে নজরুল ইসলাম খান ২৬ হাজার ৬৬৪ ভোট, ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম মনিরুজ্জামান ১১ হাজার ৮৪৪ ভোট এবং কোদাল প্রতীক নিয়ে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সজিব সরকার রতন পান ৪০৫ ভোট।

মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুজ্জামান ও জেলা বিপ্লবী ওয়ার্কাস পার্টির আহ্বায়ক সজিব সরকার রতন।

এ পৌরসভায় মোট ভোটার ৫৮ হাজার ৪১৪ জন।  মোট  ২৫টি  কেন্দ্রে  সবকটিতে  ভোটগ্রহণ হয়। 

বিগত নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায় মেয়র নির্বাচিত হয়েছিলেন।