২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ পৌরসভায় নৌকার জয়

মুন্সীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মোহাম্মদ ফয়সাল বিপ্লব মেয়র পদে জয়লাভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:11 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে ফয়সাল বিপ্লব পেয়েছেন ২৭ হাজার ৩১৯ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র বিএনপির একেএম ইরাদত মানু পেয়েছেন ৫ হাজার ৮৩১ ভোট।

মেয়র পদে এবার আরও প্রতিদ্বন্দ্বিতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিউদ্দিন ব্যাপারী ও স্বতন্ত্র রেজাউল ইসলাম সংগ্রাম। তারা দুজনই জামানত খুয়িয়েছেন।

এ পৌরসভায় মোট ভোটার ৪৫ হাজার ৪২৮ জন। মোট ২৫টি কেন্দ্রের সবকটিতে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

বিগত নির্বাচনে এই পৌরসভায় তখনকার স্বতন্ত্র প্রার্থী ফসাল বিপ্লবকে সামান্য ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপির একেএম ইরাদত মানু।