২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর পৌরসভার মেয়র হলেন আ. লীগের মাজেদ

পাবনার ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগের খ ম কামরুজ্জামান মাজেদ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:16 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি ৩ হাজার ৯৯৮ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এনামুল হক পেয়েছেন ৩ হাজার ৫৩০ ভোট।