২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূল রক্ষায় জাফর ইকবালের আহ্বান

বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুহাম্মদ জাফর ইকবাল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার কক্সবাজার প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এই লেখক বলেন, ‘বাংলাদেশের মানুষ হিসেবে আমরা খুবই বেশি ভাগ্যবান। আমাদের সমুদ্র-প্রকৃতি আমাদের এ ভাগ্য দিয়েছে। এটা রক্ষা করা সম্ভব না হলে আমাদের বেঁচে থাকায় নানা সমস্যা তৈরি হতে পারে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশ বিষয়ক বিশেষ সম্মেলন উপলক্ষে দেশব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে কক্সবাজারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, আগামী ৮ ও ৯ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউটের মিলনায়তনে এ বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে।