২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাদ্রাসাছাত্র খুন

সিলেটের বিশ্বনাথে এক মাদ্রাসা ছাত্রের লাশ পাওয়া গেছে, যাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 03:00 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার সকালে উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই।

নিহত সালমান আহমদ (১৮) উপজেলা সদরের নতুন বাজার জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার ফজিলত প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।

ওসি আবদুল হাই বলেন, মাদ্রাসার কাছেই একটি বাসার সামনে স্থানীয়রা সালমানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

“মরদেহের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।”

সালমান চার বছর ধরে ছাত্রাবাসে থাকে জানিয়ে মাদ্রাসার শিক্ষক শহিদুর রহমান বলেন, “মঙ্গলবার রাতে সে ছাত্রাবাসে ছিল না।”