২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমারখালী পৌরসভায় জামায়াত আমির আটক

আচরণবিধি লংঘনের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় উপজেলা জামায়াতের ইসলামীর আমিরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:18 AM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার সকালে ভোটগ্রহণকালে আফজাল হোসেনকে আটক করা হয় বলে জানান কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম।

তিনি সাংবাদিকদের জানান, ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর আফজাল একটি কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন।

ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন বলে জানান ওসি মহিবুল।

তবে কোন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।