২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ পৌরসভার  সব কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’

গোপালগঞ্জ পৌরসভার ১৯টি কেন্দ্রকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পৌরসভার সবকটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণের তালিকাভুক্ত করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসারসহ ১৯ জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স রাখা হয়েছে বলে জানান তিনি।

পৌর এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি কাজ করবে।