২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র নিহত

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 08:47 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

নিহতরা হলেন কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মামুন ও একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহফুজুর রহমান আসিফ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগ স্থলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ত্রিশাল থানা ওসি মনিরুজ্জামান।

তিনি বলেন, মামুন ও আসিফ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় ও মহাসড়কের সংযোগস্থলে পৌঁছলে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন এবং হাসপাতালে নেওয়ার পথে আসিফের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।