২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় গ্রামবাসীর সংষর্ঘে আহত ১০

ক্ষেতে কাজের জন্য কৃষি শ্রমিক নিয়োগ নিয়ে বিরোধে ঝিনাইদহের শৈলকুপায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 12:55 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া ইউনিয়নের আওধা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, ক্ষেতে কাজ করার জন্য শ্রমিক নিয়োগ করাকে কেন্দ্র করে রোববার রাতে বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

“এর জেরে সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হয়।”

এ সময় পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক হয়নি বলে জানান ওসি তোজাম্মেল।