১৪ মণ গাঁজাসহ কুষ্টিয়ায় ২ চাষি আটক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রায় ১৪ মণ গাঁজাসহ দুই চাষিকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন সোনাতলা গ্রামের হাকিম আলীর ছেলে সোহেল রানা (২১) ও আব্দুল কুদ্দুসের ছেলে বাপ্পী (২০)।
র্যাব-১২-এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, রোববার রাত ১০টার দিকে সোহেল রানা (২১) ও বাপ্পীকে (২০) নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
“পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ১৩ মণ ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।”
কমান্ডার মোসাদ্দেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানা ও বাপ্পী নিজেদের জমিতে গাঁজা উৎপাদনসহ কেনাবেচার সাথে জড়িত।
তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
