রাজবাড়ীতে খেজুরের রস খেয়ে ৬ জন অসুস্থ
রাজবাড়ী সদর উপজেলায় খেজুরের রস পান করে কলেজ ও স্কুলের শিক্ষার্থীসহ ছয় জন অসুস্থ হয়েছে।
রামকান্তপুর গ্রামে শনিবার রাতে এ ঘটনায় অসুস্থদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলো রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ইমন মোল্লা (১৩), উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শিলা (২০), তার বোন উর্মি (১৮), সফিক মন্ডল (১৪), মিলটন (১৪) ও সাহেদ আলী (১৭)।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আজহারুল ইসলাম জানান, খেজুরের রসে কোনো জীবাণু থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হতে পারে।
“তবে রোগীদের অবস্থা এখন উন্নতির দিকে।”
ইমনের পরিবারের বরাত দিয়ে আজহারুল ইসলাম জানান, শনিবার রাত ৮টার দিকে গ্রামের একটি খেজুর গাছ থেকে রস এনে তারা সকলে মিলে খাবার পরপরই বমি হতে থাকে। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
