২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারকালে সরিষাবাড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 09:40 AM

Updated : 22 Aug 2022, 02:22 PM

শনিবার রাতে সরিষাবাড়ি পৌরসভা কার্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে বলে জানান জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন।

তিনি বলেন, রাত ৯টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর একটি নির্বাচনী মিছিল উপজেলা বিএনপি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

“ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিএনপি অফিস, আশপাশের বেশ কয়েকটি দোকান ভাংচুর ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।”

রাত ১০টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক হয়নি বলেও জানান পুলিশ সুপার।