২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জে ছোট ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 04:50 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

শনিবার উপজেলার চরিতাবাড়ি গ্রামে এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন।

নিহত খোকা মিয়া (৫৫) গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তার লাশ গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আহতদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি ইসরাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির সীমানা নিয়ে সেরাফত আলীর সঙ্গে ছোট ভাই খোকা মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে সেরাফত লাঠি দিয়ে খোকার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ সময় বাবাকে বাঁচাতে গিয় খোকার দুই ছেলে আহত হয় বলে জানান ওসি।

এ ঘটনায় একটি মামলা হয়েছে।