২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রাকচাপায় নিহত ১

জামালপুরে ট্রাকচাপায় একটি অটোরিকশার চালক নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 12:00 AM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শুক্রবার রাত ১০টার দিকে জামালপুর সদরের মেলান্দহ সড়কের ঝিনাই সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুল আউয়াল জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামালপুর থেকে ইসলামপুরগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই এর চালক নিহত হন।

ওই অটোরিকশার দুই আরোহী গুরুতর আহত হন। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।