হবিগঞ্জে ‘নাশকতার’ অভিযোগে বিএনপি নেতা আটক
হবিগঞ্জে এক বিএনপি নেতাকে ‘নাশকতার’ অভিযোগে আটক করেছে পুলিশ।
আটক এনামুল হক সেলিম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার রাতে শহরের সিনেমাহল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় সেলিমের বাসা থেকে তাকে আটক করে। রাতে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।”
নাশকতার অভিযোগে আটকের কথা বললেও ঠিক কোন ঘটনায় সেলিমকে ধরা হয়েছে তা বলেননি ওসি। এই বিএনপি নেতার বিরুদ্ধে থানায় কোনো মামলাও হয়নি।
