২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

টাঙ্গাইলে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন, যাদের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বলছে র‌্যাব।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 09:45 AM

Updated : 25 Apr 2022, 02:20 PM

বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল সদরের ওমরপুরে এ ঘটনা ঘটে বলে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নিহতরা হলেন- ওমর, কাশেম ও সাদ্দাম। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঠিক কীভাবে কী কারণে গোলাগুলি হলো- তাও জানাননি এই র‌্যাব কর্মকর্তা।  

তিনি বলছেন, এ ঘটনায় র‌্যাবের তিন সদস্যও আহত হয়েছেন; ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে।