২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প-সাহিত্যে ফেনীর ৫ গুণীকে সম্মাননা

ফেনীতে শিল্প-সাহিত্যে অবদানের জন্য পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 11:16 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

সম্মাননাপ্রাপ্তরা হলেন সংগীতে উষারঞ্জন চক্রবর্তী, আবৃত্তিতে আইনুল কবির শামীম, সাহিত্যে হুমায়ুন কবির নান্টু, যন্ত্রসংগীতে মানিক লাল নাথ এবং যাত্রা অভিনয়ে পরিমল বিকাশ দাস।

বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর গণমিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার।

এছাড়া প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও উত্তরীয় দেওয়া হয়।

সম্মাননা পাওয়া কবি হুমায়ুন কবির নান্টু বলেন, “শিল্পকলা একাডেমী আমাকে সম্মানিত করায় আমি গর্বিত ও আনন্দিত।”

সম্মাননা শেষে জেলা শিল্পকলা একাডেমীর রেপার্টরি নাট্যদলের আয়োজনে ‘জীবনের ভাগ্য’ নাটক মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হক, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।

এছাড়া স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।