২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস উল্টে নিহত ১

গাজীপুরে বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১০ জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 11:34 AM

Updated : 22 Aug 2022, 02:19 PM

মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাওজোড় হাইওয়ে ফাঁড়ির এসআই মো. বাহার আলম।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এসআই বাহার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দুই জন যাত্রী নিয়ে একটি রিকশা যাচ্ছিল। ওই সময় আজমেরী পরিবহনের একটি বাস রিকশাটিকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

নিহতের পরনে নীল রংয়ের শার্ট ও কালো রংয়ের ফুল প্যান্ট ছিল বলেও জানান তিনি।