২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় প্রতিমা ভাংচুর, আটক ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিমা ভাংচুরের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 04:16 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, সোমবার সকালে উপজেলার ব্রাহ্মণ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, ব্রাহ্মণগ্রাম গ্রামের আলী ওয়াজেদের ছেলে মাহবুবুল আলম শামীম (৪৮) ও সাইদুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (৩৫)।

ওসি বলেন, রোববার গভীর রাতে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার কালিমন্দিরের কালী, যোগিনী ও ডাকিনি প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে জিজ্ঞাসাবাদের জন্য ওই দুইজনকে করেছে।